ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে বিএনপির চিঠি

ঢাকা মহানগর দক্ষিণে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন।


এ অবস্থায় মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে (ডিএমপি কমিশনার) বিশেষভাবে অনুরোধ করা হলো।

ads
ads
ads

Our Facebook Page

↑